নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত
২৫ জুন ২০২৬, ০৫:১৫ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান, পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবু কাউছার সুমন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও মো. খালিদ হোসেন শিমুল, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কামরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করেন। ফলের ঝুড়ি পেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ। তাদের শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে মূলধারায় সম্পৃক্ত করার দায়িত্ব আমাদের সবার। তাদের প্রতি সহমর্মিতা নয়, প্রয়োজন সমঅধিকার ও উপযুক্ত সুযোগ নিশ্চিত করা। জেলা প্রশাসন সবসময় এসব শিশুর কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “শিশুদের মুখের হাসি ও আনন্দ আমাদের অনুপ্রাণিত করে। তাদের জন্য নিরাপদ, সুন্দর ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
ফল উৎসব শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে জমির চারপাশে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা