ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

২৪ জুন ২০২৬, ০৩:২১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম


ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) ভোরে শহরের তরোয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী রেললাইনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তরোয়া মাজার এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি কেউ।

স্থানীয় বাসিন্দা কাশেম মিয়া জানায়, নিহত ব্যক্তিটি ২ থেকে ৩ মাস যাবৎ মাজার এলাকায় ভবঘুরের মত ঘুরাফেরা করছিলেন। দিনের বেশিরভাগ সময়ই ময়লার ভাগাড় থেকে কাগজ, প্লাস্টিকের বোতল ইত‍্যাদি সংগ্রহ করতেন। রাতে মাজারের আশেপাশেই ঘুমাতেন। এছাড়া প্রায় সময় ট্রেন চলাচল করলে ট্রেন ধরতে যেতেন। সকালে ঘুম থেকে উঠে দেখি মরদেহ রেললাইনের পাশে পড়ে রয়েছে ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫। ধারণা করা হচ্ছে ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো এক ট্রেনের ধাক্কায় তার মৃত‍্যু হয়েছে। তার মথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । পরিচয় শনাক্তের জন্য পিবিআই কে খবর দেয়া হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



এই বিভাগের আরও