নরসিংদীতে চিংড়ি মাছে জেলি প্রবেশ করানোর দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
১৮ মে ২০২৬, ০৩:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চিংড়ি মাছে জেলি প্রবেশ করানোর দায়ে পরিমল দাস নামে পাইকারি মাছের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড়ে এমপি মার্কেটস্থ মাছের পাইকারী আড়তে এ অভিযান চালানো হয়।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, পাইকারি আড়তে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি প্রবেশ করানোর দায়ে মাছের একজন পাইকারী ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা জেলি মিশ্রিত প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এর আগে গত ১৩ মে সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে যে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল তিনি অর্থদণ্ড পাওয়া এই পাইকারী ব্যবসায়ীর কাছ থেকেই মাছ কিনেছিলেন বলে জানান নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। জেলা প্রশাসনের নির্দেশে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রসিকিউশন দিয়ে সদর উপজেলা মৎস্য অফিসার সহযোগিতা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা