সাহেপ্রতাবে চাঁদা না দেয়ায় বাবা ও ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ
১৪ মে ২০২৬, ০৮:০৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চাঁদা না দেয়ায় এক মার্কেটের মালিক ও তার ছেলেকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৩ মে) সদর উপজেলার সাহেবপ্রতাপ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাহেপ্রতাবস্থ হাজী সুরুজ মিয়া মার্কেটের মালিক সুরুজ মিয়া (৬৫) ও তাঁর ছেলে ইমন আহমেদ (২৬)।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
ভুক্তভোগী ইমন আহমেদ এর অভিযোগ, সাহেবপ্রতাপ এলাকার 'হাজী সুরুজ মিয়া মার্কেটে' স্থানীয় কালাম কসাই, জনি মিয়া, রবিন মিয়া, সফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। তারা মার্কেটের ৫টি দোকান থেকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসায়ীদের উচ্ছেদ ও প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়।
বুধবার দুপুর দেড়টার দিকে কামাল কসাই এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মার্কেটে প্রবেশ করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাতে থাকে। এ সময় মার্কেটের মালিক ইমন আহমেদের বাবা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে ইমন আহমেদকেও বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী ইমন আহমেদ বলেন, হামলার ঘটনার পর হতে পরিবারসহ নিরাপত্তাহীনতায় আছেন। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটির তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা