নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত
২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে আদালত প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে আয়োজিত মেলায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়াও মেলায় জেলা লিগ্যাল এইড অফিসসহ সিভিল সার্জন অফিস, জেলা পুলিশ, জেলা কারাগার, ব্লাস্ট এবং গ্রাম্য আদালত সক্রিয় করণ প্রকল্প অংশগ্রহণ করে।
জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নরসিংদীর বিচারক (জেলা জজ) মুহম্মদ আলী আহসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক, সিভিল সার্জন ডাঃ মোঃ বুলবুল কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আঃ মান্নান এবং জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম।
এসময় শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, নরসিংদীর বিচারক (জেলা জজ) মোতাহারাত আক্তার ভূঁইয়া, পারিবারিক আপিল আদালত, নরসিংদীর বিচারক (জেলা জজ) আল-মামুন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা জজ) মুহাম্মদ আনোয়ার ছাদাত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াছমিন নুশরাত জাহান, সাইদুজ্জামান শরীফসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কমচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা