নরসিংদীতে বিদ্যালয়ের মিড ডে মিলের বনরুটি দেখে প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ
২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের কার্যক্রম পরিদর্শন করে বনরুটির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌর শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের কার্যক্রম পরিদর্শন করে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা দেখার অংশ হিসেবে নরসিংদীতে বিদ্যালয় পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় তিনি বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে সরবরাহকৃত বনরুটি ও ডিম পর্যবেক্ষণ করেন। বনরুটির দুর্গন্ধযুক্ত মান দেখে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি বলেন, আগামীতে যেন মিড ডে মিল সরবরাহে এসব ত্রুটি না থাকে এবং কোন জায়গা থেকে যেন কোন অভিযোগ না পান। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সরকারের দেয়া মিড ডে মিলের মাধ্যমে কোন শিক্ষার্থী অসুস্থ হওয়ার মত এমন ত্রুটি বিচ্যুতি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। এছাড়া যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে- যেমন বনরুটি বদলে দেয়ার চিন্তাভাবনা হচ্ছে। ইতোমধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশনিষ্টদের ডেকেছি। আরও লম্বা সময় সংরক্ষিত থাকতে পারে এমন কী খাবার আমরা শিক্ষার্থীদের দিতে পারি সে বিষয়ে। যেন নষ্ট হয়ে যাওয়ার ভয়টা কমে যায়। এসব নিয়ে কাজ করছি।
-20260425191426.jpg)
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ঠিকমত হচ্ছে কী না প্রতিটি স্কুল থেকে সে রিপোর্ট চাওয়া হচ্ছে।
শিক্ষা কারিকুলামে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সাথে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে।আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী।
এসময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা