ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নেত্রকোণা থেকে কাজের সন্ধানে আসা দিনমজুরের

১২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম


ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নেত্রকোণা থেকে কাজের সন্ধানে আসা দিনমজুরের
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের দগরিয়া এলাকায় রেললাইন পারাপারের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলী নূর (৫৬) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত আলী নূর নেত্রকোণার মদনপুর এলাকার হামিদ হোসেনের ছেলে। তিনি জীবিকার সন্ধানে মাত্র ২-৩ দিন আগে নরসিংদীতে এসেছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বিকেলে দগরিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন আলী নূর। এ সময় নোয়াখালীগামী আন্তঃনগর 'উপকূল এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
 
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পিবিআইয়ের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়।নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 


এই বিভাগের আরও