জাতীয় গীতাপাঠ প্রতিযোগিতায় আবারও নরসিংদীর সাফল্য  

০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম


জাতীয় গীতাপাঠ প্রতিযোগিতায় আবারও নরসিংদীর সাফল্য   

 

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘জাতীয় পর্যায়ের শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৬’-এ আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে নরসিংদীর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’।

 

গত ৪ এপ্রিল (শনিবার) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে।চূড়ান্ত ফলাফলে ‘ক’ বিভাগে মহামায়া বর্মণ এবং ‘খ’ বিভাগে আদিত্য সাহা তৃতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে আনে।উল্লেখ্য, গত বছরও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে। টানা দ্বিতীয়বারের মতো এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলো প্রতিষ্ঠানটি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংসদ সদস্য মো: হামিদুর রহমান এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।

 

‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’ এর পরিচালক বিশ্বজিৎ কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায়। তাদের মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতায় জয় নয়; বরং দেশের সনাতনী শিক্ষার্থীদের গীতাপাঠে উদ্বুদ্ধ করা এবং গীতার শাশ্বত জ্ঞান জীবনে ধারণে উৎসাহিত করা।জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কৃতিত্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে।



এই বিভাগের আরও