নরসিংদীতে ২ টি ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
২৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমণ করার দায়ে ২ টি ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮ মার্চ) নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এর নেতৃত্বে দিনব্যাপী মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন ডাইং কারখানায় এ অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক আবুল মনসুর মোল্লা উপস্থিত ছিলেন।
কারখানাগুলো থেকে ইটিপিবিহীনভাবে দূষিত ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ এলাকার বিভিন্ন জলাশয়ে নির্গমনের উপর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় "ফ্রেন্ডস ডিজিটাল প্রিন্ট প্রসেসিং" নামক একটি ডাইং কারখানাকে পরিশোধনবিহীনভাবে ব্যবহৃত কেমিক্যালযুক্ত পানি আবাসিক এলাকার জলাশয়ে ফেলার অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা ও "তাকওয়া ডিজিটাল প্রিন্টিং" নামক অপর একটি প্রতিষ্ঠানকে একই অপরাধে ৫০ হাজার টাকাসহ ২ টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ সংরক্ষণের জন্য এ সকল প্রতিষ্ঠানসমূহকে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির আগ পর্যন্ত সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ নির্দেশনা না মানা হলে পরবর্তীতে উল্লিখিত আইন অনুযায়ী সাজা বৃদ্ধির ব্যাপারে উপস্থিত সকলকে জানানো হয় ভ্রাম্যমান আদালতের পক্ষ হতে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা