চিনিশপুরে গ্যারেজে ডাকাতি, ইজিবাইকের ৬০ ব্যাটারি লুট, দুইজনকে কুপিয়ে আহত
২৭ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একটি ইজিবাইকের গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাঁধা দিতে গেলে ডাকাতরা গ্যারেজ মালিকের পিতা কফিল উদ্দিন ভুইয়া (৫৫) ও ছোট ভাই আসিফ ভুইয়া (২২)কে কুপিয়ে আহত করেছে। এসময় ১৫টি ইজিবাইক থেকে ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে যায় সশস্ত্র ডাকাতদল। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চিনিশপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্যারেজ মালিক এনামুল হক আকাশ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২:৪০ মিনিটের দিকে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল বেজে উঠলে সন্দেহ হয়। পরে তার পিতা মো: কফিলউদ্দিন ও ভাই আসিফ ভুইয়াসহ গ্যারেজে গিয়ে দেখতে পান গ্যারেজের দায়িত্বে নিয়োজিত পাহাড়াদার বাবু (২১) ও ইজিবাইক চালক জুয়েল (৩২)কে বেঁধে রেখে ইজিবাইকের ব্যাটারি লুট করে পিক-আপ ভ্যানে তুলছে ডাকাতদল। এসময় বাধা দিতে গেলে ডাকাতরা তার বাবা ও ভাইকে ছুরিকাঘাত করে ব্যাটারি ভর্তি করা গাড়িসহ পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়।
সশস্ত্র ডাকাতদল তাড়াহুড়া করে পালাতে গিয়ে তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ছুরি, জুতা, রশিসহ আলামত ফেলে গেছে।
নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ফেলে যাওয়া আলামতের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা