নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
১৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী উদ্যোগে নরসিংদী পৌরপার্কে প্রায় শতাধিক পথশিশুর মাঝে এসব জামা বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সহ-সভাপতি হরধর দাস, নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক হাসানাত বিন রাসেল, চিত্রশিল্পী স্বপন দাস সহ অন্যান্যরা।
এ সময় অতিথিরা পথশিশুদের অধিকার, সুরক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে শতাধিক পথশিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়।
এসময় অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসা উচিত। এ ধরনের মানবিক উদ্যোগ পথশিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের প্রতি সমাজের দায়বদ্ধতাও তুলে ধরে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, ছাত্রজীবন থেকেই অসহায় ও ভ্রাম্যমাণ শিশুদের নিয়ে কাজ করছি। তাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য নরসিংদী পৌরপার্কে সপ্তাহে দুই দিন ভ্রাম্যমাণ স্কুলের মাধ্যমে পড়ানো হয়। পাশাপাশি ঈদসহ বিভিন্ন উপলক্ষে তাদের উন্নত খাবার দেওয়া হয়।
তিনি বলেন, ঈদ উপলক্ষে নতুন জামা বিতরণ করে পথশিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও