জুলাই শহীদদের ২২ পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার বিতরণ

১০ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ এএম


জুলাই শহীদদের ২২ পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে জুলাই শহীদদের ২২ পরিবারের মাঝে অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নরসিংদী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবারের সদস্যদের হাতে এ অনুদান ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুদানের মধ্যে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা, ঈদ উপহার ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীন, সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মকবুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম, শিবপুর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাউছার, সদর আমীর মাহফুজ ভূইয়া, শহর আমীর আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারকে সহযোগিতা করা সমাজের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 



এই বিভাগের আরও