নরসিংদীতে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

০২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ এএম


নরসিংদীতে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নরসিংদী (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

এসময় জেলা বিএনপির সহসভাপতি হারুনুর রশীদ, খবিরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম, শহর জামায়াতের আমীর আজিজুর রহমান এবং সদর আমীর মাহফুজুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধূরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও