শীলমান্দীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম


শীলমান্দীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর জোনায়েদ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি জোনায়েদ। পরিবারের খোঁজাখুঁজির পর আজ বুধবার সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সদর মডেল থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, নিখোঁজ শিশু জুনায়েদের মরদেহ তার বাড়ির পাশের ডোবা থেকে  উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড কী না। পরিবার থেকে অভিযোগ অনুয়ায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 



এই বিভাগের আরও