নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম


নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নরসিংদী পৌর শহরের নাসিমা কাদির মোল্লা হাইস্কুলে এ  কর্মশালা অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী এ প্রশিক্ষণে নরসিংদী-১ (সদর)  আসনে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত ১৮০ জন কর্মকর্তা অংশ নেন।
 
নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, সহকারী কমিশনার  সিনথিয়া হোসেন ও নির্বাচন কর্মকর্তা আল নোমানসহ অন্যরা।
 


এই বিভাগের আরও