নরসিংদীতে পরিবেশ দূষণরোধে শিল্প-কারখানার ইটিপি কার্যকর রাখার নির্দেশনা ডিসির

০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ এএম


নরসিংদীতে পরিবেশ দূষণরোধে শিল্প-কারখানার ইটিপি কার্যকর রাখার নির্দেশনা ডিসির

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলার শিল্প-কারখানার তরল ও কঠিন বর্জ্য দ্বারা পরিবেশ দূষণরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন নরসিংদী জেলার সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে সবুজ নরসিংদী গড়ে তোলার আহ্বান করেন। তিনি তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সার্বক্ষণিক কার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনার জন্য শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিদের নির্দেশনা প্রদান করেন।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে নরসিংদী জেলার সার্বিক পরিবেশ বিষয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক মোঃ বদরুল হুদা। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের পাশাপাশি নরসিংদী জেলার বিভিন্ন শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

 



এই বিভাগের আরও