জেলখানা মোড়ে ট্রাক চাপায় প্রাণ গেল এক নারীর
২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় আকলিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আকলিমা বেগম সদর উপজেলার হাজীপুর গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃদ্ধ আকলিমা বেগম ৬ বছর বয়সী জুনাইদ নামের এক নাতিকে সাথে নিয়ে জেলখানা মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকামুখী একটি ট্রাকের নীচে চাপা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি, আহত হয় সঙ্গে থাকা শিশুটি। এসময় স্থানীয় জনতা ট্রাকটি আটক করেন এবং চালককে পিটিয়ে আহত করে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করেছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা