জান্নাতের টিকিট বিক্রির কথা বলে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের প্রত্যাখ্যান করুন :খায়রুল কবির খোকন
১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
যারা জান্নাতের টিকি বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, যারা স্বাধীনতা বিরোধী এবং যাদের কাছে নারীরা নিরাপদ নয়, সেই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর শীলমান্দীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
খায়রুল কবির খোকন আরও বলেন, স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধীরা দেশের জনগণের জন্য কাজ করবে না। কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সেটা বিএনপি জানে। তাই বিএনপিকে নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে একটি মাফিয়া-জালিম সরকারের পতন হয়েছে। আগামী দিনে এমন প্রার্থীকে ভোট দিতে হবে, যাকে ভোট দিলে আমানতের খেয়ানত হবে না।
সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন মহিলা দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি বিজি রশিদ নওশেরসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা