নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম আর বেঁচে নেই

০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ এএম


নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ইংরেজি দৈনিক নিউজ টুডে’র জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম (৭০) আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪.৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানমন্ডির একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন।

নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া মহল্লার মরহুম ক্যাপ্টেন সাইদুর রহমানের ১ম ছেলে সাংবাদিক মশিউর রহমান সেলিম দীর্ঘদিন যাবৎ কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে যান। সদালাপী মিষ্টভাষী সেলিম দীর্ঘদিন যাবৎ নরসিংদীতে সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নরসিংদী পৌর শহরের রাঙ্গামাটিয়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।

তার মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন ও নব-নির্বাচিত সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় সহ সাংবাদিকগণ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



এই বিভাগের আরও