বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির জন্য শেখ হাসিনা-ই দায়ী: খায়রুল কবির খোকন

০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পিএম


বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির জন্য শেখ হাসিনা-ই দায়ী: খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য পতিত সরকার প্রধান শেখ হাসিনা দায়ী। তার ব্যক্তিগত রোষানল ও প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারারুদ্ধসহ ব্যাপক নির্যাতন করা হয়েছে। তিনি সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর কামারগাঁও শফিকুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের সাথে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, আজ গোটা বিশ্বের মানুষ দল-মত নির্বিশেষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করছেন। তবে শেখ হাসিনা পালিয়ে গেলেও চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আগামী ফেব্রুয়ারী মাসে জনগণের ভোটের মাধ্যমে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে চূড়ান্ত বিজয় আসবে।
 
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাদ্রাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও