জামায়াত বেঈমান বিশ্বাসঘাতক মোনাফেক: খায়রুল কবির খোকন
৩০ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যে করে বলেছেন, 'তাদেরকে মার্কা কে দিছে, আমাদের মার্কা নিয়েই তো এমপি হয়েছে, হয় নাই ২০০১ এ? মার্কা কী ধানের শীষ ছিল না, তারপরে কি বলছে ওরা? স্লোগান কি দিছে 'দুই সাপের এক বিষ, নৌকা আর ধানের শীষ'। জামায়াত বেঈমান, বিশ্বাসঘাতক, মোনাফেক। কিভাবে বলে তারা এ কথা, তারা মন্ত্রী হয়েছে ধানের শীষ নিয়া, মন্ত্রীত্ব কে দিছে, বিএনপি দিছে না?
শনিবার (৩০) আগস্ট সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে মাধবদী পৌর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির আরও বলেন, বিএনপির আশ্রয়ে থেকে, তারা আজ বিএনপির বিরুদ্ধে এ কথা বলে। ধানের শীষ যদি বিষ হতো, ধানের শীষ নিয়ে ইলেকশন করল কেন? দাড়িপাল্লা নিয়ে নিয়ে করলো না কেন? আপনারা প্রশ্ন করবেন, তোমাদের মার্কা নিয়া জিততে পারলা না কেন?
জামাত বলছে যদি কোনো কারণে জামাত হেরে যায়, ইসলাম হেরে যাবে, কুরআন হেরে যাবে। জামাত কি সুল এজেন্সি (একমাত্র সংস্থা) নিয়েছে, বেহেশতের টিকিট বিক্রি করার জন্য কি সোল এজেন্সি দেয়া হয়েছে? তারাও একাত্তরে মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে এবং তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধী শক্তি, তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না'।
তিনি আরও বলেন, 'তারা জাতীয় স্মৃতিসৌধে, জাতীয় সংগীত গেয়েছে কোনদিন? জাতীয় পতাকা উঠায় না, শহীদ মিনারে গেছে না। তারা স্বাধীনতকে এখনো মেনে নিতে পারে নাই। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের কারণে তারা জাতির কাছে এখনো ক্ষমা চায় নাই। যারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে'।
মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাধবদী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা