হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
২৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া তার যুবদল নেতার বাড়ি হতে উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের যুবদল নেতা মো: ইমান হোসেন এর বাড়ি হতে তারগুলো উদ্ধার করা হয়।
নরসিংদী পল্লী বিদ্যুৎ -২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম চুরি যাওয়া ১০৫ মিটার তার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
যুবদল নেতা মো: ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও একই ইউনিয়ন পরিষদের সদস্য।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে সদর উপজেলার বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে তারগুলো চুরি হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি মেম্বার ইমান হোসেনের বদরপুর এলাকার বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি হতে প্রায় ১০৫ মিটার ৩৩কেভি সঞ্চালন লাইনের তার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। তারগুলো বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় বর্ধিতকৃত সঞ্চালন লাইনে ছিল বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
অভিযানকালে পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী বিদ্যুতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে এ ঘটনার পর হতে জনসম্মুখে নেই অভিযুক্ত ইউপি মেম্বার ও যুবদল নেতা। এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা মো: ইমান হোসেন এর মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করনেনি।
ঘটনাস্থলে উপস্থিত হাজিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল কবির ভূঁইয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী ইমান হোসেনের বাড়ি হতে তারগুলো উদ্ধার করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ইমান হোসেন ছাড়াও এ ঘটনায় স্থানীয় রাকিব (২২), পাপন (৩২) ও মোবারক (৩৪) সহ আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার করা তারগুলো পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সরকারি জিনিসপত্র চুরি করার সুযোগ নেই, সেটা ক্ষুদ্র কিংবা বৃহৎ হোক।"
নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম বলেন, 'আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বৈদ্যুতিক সংযোগবিহীন একটি লাইনের ১ স্প্যান তার চুরি হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজিপুরের ইউপি মেম্বার ইমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় উর্ধ্বতনদের সাথে পরামর্শ আইনগত পদক্ষেপ নেয়া হবে'।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি