মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নিজঘর থেকে গলায় ওড়না প্যাচানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধারের পর পৃথক স্থান থেকে স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ও শনিবার দুপুরে সদর উপজেলার বালুসাইর গ্রাম হতে স্ত্রীর ও বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্নিশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দম্পতি সদর উপজেলার বালুসাইর গ্রামের তিন সন্তানের জনক ও জননী রাজু মিয়া (৪২) ও তার স্ত্রী মানছুরা বেগম (৩৮)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘরের দরজার তালা ভেঙ্গে বিছানায় গৃহবধূ মানছুরার মরদেহ দেখতে পায় সন্তানরা ও বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ গলায় ওড়না প্যাচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর রাত থেকে পলাতক ছিলেন স্বামী রাজু মিয়া।
পরে সকালে সদর থানার বাবুরহাট এলাকার একটি তিনতলা ভবনের কার্নিশে দড়িতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। দুপুরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পরে নিহতের স্বজনেরা মরদেহটি স্বামী রাজু মিয়ার বলে শনাক্ত করেন স্বজনেরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, স্বামী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে রাতে স্ত্রীকে হত্যার পর পলাতক মাদকাসক্ত স্বামী রাজু মিয়া আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা