নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
২৮ মার্চ ২০২৫, ০২:২৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন নরসিংদী পৌরপার্কে শতাধিক পথশিশুর মাঝে এসব জামা বিতরণ করে।
আলোকিত নরসিংদী সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ।
এ সময় পথশিশুদের অধিকার, তাদের সুরক্ষা ও স্বাস্থ্য সেবাসহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা শেষে শতাধিক পথশিশুর মাঝে ঈদের নতুন জামা তুলে দেন তারা।
আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আমি ছাত্রজীবন থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত ও ভ্রাম্যমাণ শিশুদের একত্রে করে প্রাথমিক শিক্ষা দেয়ার জন্য ভ্রাম্যমাণ একটি স্কুল খুলেছি। নরসিংদী পৌরপার্কে সপ্তাহে দুইদিন তাদের পড়ানো হয়। এর পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবে তাদের উন্নত খাবার দেয়া হয়। ঈদ উপলক্ষে রঙিন জামা বিতরণ করে শতাধিক পথশিশুর মাঝে হাঁসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। আমাদের এই উদ্যোগ প্রতি বছরই অব্যাহত থাকে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা