শীলমান্দিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
১৬ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর সাদ্দাম হোসেন (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু সাদ্দাম হোসেন (৩) শিলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।
শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৩ বছরের শিশু সাদ্দাম হোসেন গত ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির শীলমান্দি বিলপাড় নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন।
শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, "শিশুটির মরদেহ পঁচে গিয়েছে এবং তাতে পোকা ধরে গেছে। তবে প্রাথমিকভাবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতোমধ্যে পরিবারের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে আইনি প্রক্রিয়া চলছে।"
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি