ছাত্রনেতা বিল্লাল হোসেন রনির শাহাদাত বার্ষিকী পালন
১৫ মার্চ ২০২৫, ১১:৪৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস, ছাত্রদল নেতা বিল্লাল হোসেন রনির ১৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ মার্চ) নরসিংদী সরকারি কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে রনি স্মৃতি ভাস্কর্যে পুস্পার্পণ করা হয়।
এসময় বিল্লাল হোসেন রনিকে স্মরণ করে নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: খাদিম হোসেন বলেন, শহিদ বিল্লাল হোসেন রনি ছিলেন একজন মেধাবী ছাত্রনেতা ও ছাত্রছাত্রীদের খুব আপনজন। রনি কলেজের শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে নিরন্তর কাজ করেছেন। এরকম একজন ছাত্রনেতা বর্তমানে খুবই প্রয়োজন ছিল। আমরা আশা করবো জিএস রনির হত্যা মামলার রায়ের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হবে।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের প্রফেসর মো: আবুল কালাম আজাদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো: আ: রহিম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো: জসীম উদ্দিন, নরসিংদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো: আসাদুজ্জামান, আহসানুল আমিন, প্রভাষক মো: হারুন মিয়া, মো: মাসুদুল ইসলামসহ শহিদ বিল্লাল হোসেন রনির পরিবারের সদস্যরা।
২০১১ সালের ১৫ মার্চ নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের ভেতরে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রদল নেতা জিএস, বিল্লাল হোসেন রনিকে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা