নরসিংদী আদালত প্রাঙ্গনে ম্যুরাল ভাংচুর, গ্রেপ্তার ছাত্রলীগ নেতাদের ওপর হামলা
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী আদালত প্রাঙ্গনে শেখ মুজিবের ম্যুরাল ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় আদালতে আনা আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের উপর হামলা ও বিক্ষোভ মিছিল করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এসব ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া জেলার বিভিন্ন উপজেলার ১০ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল হতে আদালত প্রাঙ্গনে জড়ো হন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান এবং আদালতে প্রবেশ করানোর সময় আসামী কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের বাঁধা উপেক্ষা করে মারধর করা হয়। পরে আদালত প্রাঙ্গনে থাকা ৫ আগস্টের পর আংশিক ভাংচুর হওয়া শেখ মুজিবের ম্যুরালটি আবারও ভাংচুর করা হয়।

পরে আসামী ছাত্রলীগ নেতাদের দ্রুত আদালতের হাজতখানায় নেয়া হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা । পরে দুপুর দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া ১০ ছাত্রলীগ নেতাকে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজি এর আদালতে তোলা হয়। এসময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামীদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে ঢুকানোর সময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেয় এবং আসামীদের ওপর হামলার চেষ্টা করলেও পুলিশী নিরাপত্তায় পারেনি। বিজ্ঞ আদালত আসামীদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা