সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই: এহসানুল মাহবুব জুবায়ের
২৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই জানিয়ে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশবাসী আমাদের মধ্যে কোন বিভাজন দেখতে চায় না। এ অবস্থায় আমাদের মধ্যে ঐক্যটাই হচ্ছে সবেচেয়ে বড় দাবি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রয়োজনীয় যেসমস্ত সংস্কার অপরিহার্য, যৌক্তিক সময়ে এসমস্ত সংস্কার করা হবে। এরপর পরই যাতে জাতীয় সংসদ নির্বাচনটা হয়, এ অবস্থানে আমরা আছি, ছিলাম।
তিনি আজ শনিবার দুপুরে নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা পরস্পরের শত্রু হয়ে গেছি, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ বিষয়ে সচেতনতা আছে। আমরা ফ্যাসিবাদের জন্য কোন সুযোগ করে দিচ্ছি’ এ ধরনের বিষয়ে সবাই সচেতন আছেন। এ বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন চায়জামায়াত। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার প্রায় ৬ মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা সবাইকে আহবান জানাচ্ছি সবাই যেন, সাবধানতার সাথে বক্তব্য উপস্থাপন করেন যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়।
জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ.ফ.ম আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর আমীর আব্দুল জব্বার।
এ সময় জেলার বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা