তাবলীগ জামায়াতের বৈষম্য নিরসন ও চলমান সংকট সমাধানের দাবি
১৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
তাবলীগ জামায়াতে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সচেতন ছাত্রসমাজ। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সচেতন ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাবলীগ জামায়াতের বৈষম্যের চিত্র তুলে ধরে এসব স্থায়ী সমাধানের দাবি জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিফাত মৃধা।
লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি তাবলীগ জামায়াতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে। এতে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি। বর্তমানে তাবলীগ জামায়াতের বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ (মাওলানা সাদ সাহেবের অনুসারীরা) চরম বৈষম্যের শিকার হচ্ছেন। প্রধান মুরুব্বিদের আগমন, কাকরাইল মসজিদ ব্যবহার, টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ, ইজতেমার সময় বরাদ্দ, মসজিদভিত্তিক আমলে বাঁধা প্রদান ও পাঁচ দিনের জোড় আয়োজনে বৈষম্য হচ্ছে।
এসব বৈষম্য নিরসনে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম (জোড়, ইজতেমা, অন্যান্য আমল) পরিচালনা করতে পারেন তা নিশ্চিত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া অনাকাঙ্খিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে, নরসিংদী সরকারি কলেজের মো. রাশিদুল, আবদুল রহমান, তাজ হোসেন, নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রিফাত, সুমন মিয়াসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা