নরসিংদীতে নাশকতার মামলায় শিবিরের ৪ নেতাকর্মী কারাগারে
২০ অক্টোবর ২০২৩, ০৪:৪২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চার নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূইয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৮), মনোহরদী থানার কালিয়াকুরির অলিউল্লাহর ছেলে মুশতাক আহমেদ(২৫), সদর উপজেলার আলোকবালীর হক সাহেব এর ছেলে মিনহাজ (১৭) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মৃদুল হাসান সানি (১৯)। এদের মধ্যে মিজানুর ব্যতিত বাকিরা নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত।পাশাপাশি নরসিংদী শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে।গত ২৯ জুলাই সংঘটিত একটি নাশকতার মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। পরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, রোববার মামলার শুনানি হবে। রাষ্ট্রবিরোধী নাশকতা ও অস্থিতিশীলতাকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা