নরসিংদীতে ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ৩ কোটি আত্মসাতের অভিযোগে মামলা
০৯ আগস্ট ২০২৩, ০৮:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও কার্যকরী সভাপতির বিরুদ্ধে সংগঠনের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার (৯ আগস্ট) নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে এ মামলা করেন সংগঠনের চার বারের নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম।
নরসিংদী জজ কোর্টের আইনজীবী মনসুর আলী শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, নরসিংদী জেলা ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন নামের সংগঠনটি ২০১০ সালে যাত্রা শুরু করে। সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৩ হাজার। সংগঠনের সদস্যদের ভর্তি ফি বাবদ জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং প্রতি ৩ বছরান্তে ১ হাজার টাকা করে সদস্য নবায়ন ফি বাবদ চার মেয়াদে মোট এক কোটি ২০ লাখ টাকা আদায় করা হয় ।
তাছাড়া ২০১৮ সালে মজিদ মোল্লা ফাউন্ডেশন থেকে শ্রমিক কল্যাণের জন্য অনুদান হিসেবে পাওয়া যায় আরও ২০ লাখ টাকা। শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সময়ে আদায় করা আরও এক কোটি টাকাসহ মোট ৩ কোটি টাকা সংগঠনের ফান্ডে জমা থাকার কথা থাকলেও সেই টাকা আত্মসাৎ করায় বর্তমানে সংগঠনে কোন টাকা নেই। সংগঠনের সভাপতি মামলার বাদী জাহাঙ্গীর আলম সংগঠনের সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও কার্যকরী সভাপতির গচ্ছিত এই টাকার হিসাব চাইলে তারা বিভিন্ন সময় তালবাহানা করতে থাকেন। এই জেরে পরবর্তী সময়ে তাকে খুন ও গুমের বিভিন্ন হুমকি দেয়া হয়।
সংগঠনের সভাপতি অর্থ আত্মসাতে জড়িতদের স্বার্থ বিরোধী কার্যকলাপে বাধা হয়ে দাঁড়ালে তারা দলবদ্ধভাবে ষড়যন্ত্র করে সংগঠনের সভাপতিকে অবৈধভাবে বরখাস্ত করেন। যা সংগঠন পরিপন্থী। তাছাড়া সংগঠনের কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাদের পরিবারের তার মৃত্যুভাতা হিসেবে এক লাখ টাকা প্রদান করা কথা থাকলেও বিগত পাঁচ বছরে একজন সদস্যের মৃত্যু ভাতা প্রদান করা হয়নি।
এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষে সরকার সংগঠনের যে জমি অধিগ্রহণ করেছে তার পাওনা অর্থও আত্মসাতের পায়তারা করছে অর্থ আত্মসাতে জড়িতরা।
বাদী পক্ষের আইনজীবী মনসুর আলী শিকদার বলেন, শ্রমিকদের স্বার্থে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে উপস্থিত হয়ে অর্থ আত্মসাতে জড়িত জেলা ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা (৫০), কোষাধ্যক্ষ মো. সুলতান (৪৫), কার্যকরী সভাপতি খোরশেদ আলম তাবিজ ও সাংগঠনিক সম্পাদক মো. মেজবাহ উদ্দিন (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে এ মামলা করেন। যার নম্বর নরসিংদী সি, আর মামলা নং ৯৩৫/২০২৩ইং।
আদালতের বিজ্ঞ বিচারক বাদীর ভিযোগ আমলে নিয়ে বিষয়টি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের দায়িত্ব দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান আইনজীবী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা