নরসিংদীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়ক উপকরণ বিতরণ
১৮ জুলাই ২০২৩, ০৭:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব উপকরণ বিতরণ করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলার ১৮ জন ভিক্ষুককে পুর্নবাসনের লক্ষে ৬ জনকে সেলাই মেশিন, ২ জনকে সবজী ভ্যান, ১০ জনকে ছাগল প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোহাম্মদ আশরাফুল ইসলাম খান।

ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃক্ষরোপনের আহবান জানিয়ে এসময় জেলা প্রশাসক বলেন, সরকার সারাদেশে বৃক্ষ রোপন করছে। বনজ, ফলজ ও ঔষধী গাছের মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি। এছাড়া সরকার দারিদ্র্য দূরীকরণে ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে ফেরানোর লক্ষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। এজন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি হাতে নিয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা