নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
২৫ মে ২০২৩, ০৬:৪১ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা ছাত্রদলের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সদর উপজেলার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩২) ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম (২০)। তারা সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রদলের পদবঞ্চিত হওয়া নেতা।
পদবঞ্চিত ছাত্রদল নেতারা জানান, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটে।
ছাত্রদলের কমিটি বাতিলের আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের অপর গ্রুপের নেতাকর্মীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় পদবঞ্চিত ছাত্রদল গ্রুপের দুই নেতা সাদেক ও আশরাফুল।

পরে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠায়।
জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সহ সহসভাপতি মাইন উদ্দিন ভুইয়া বলেন, জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের নির্দেশে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে এই হামলা ও গুলির ঘটনা ঘটেছে। দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । জেলা হাসপাতালে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে, অপর একজনকে এর আগেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কী কারণে এই ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি