নরসিংদীতে ফের খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর
২০ মে ২০২৩, ০৬:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিএনপির অস্থায়ী কার্যালয় ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ফের ভাংচুর ও প্রধান ফটকে তালা দিয়েছে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় খায়রুল কবীর খোকনকে নরসিংদী জেলায় অবাঞ্চিত ঘোষণা করে তারা।
শনিবার দুপুরে সদর উপজেলার চিনিশপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, শনিবার জেলার সিনিয়র নেতাদের নিয়ে চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে মিটিং করার কথা ছিল যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের। এমন খবর পেয়ে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা ব্যানারসহ কার্যালয়টির সামনে অবস্থান নিয়ে ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে বিএনপি কার্যালয়ে খায়রুল কবির খোকন এবং জেলা বিএনপি নেতাদের কেউ না গেলে পদবঞ্চিত প্রায় অর্ধশত ছাত্রদল নেতাকর্মী হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়ে কার্যালয়ের জানালার গ্লাস ভাংচুর করে ও কার্যালয়টির প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে। এসময় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনকে অবাঞ্চিত ঘোষণা করে স্লোগান দেয় তারা।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেন, আমি ঢাকা থেকে খবর পেয়েছি আমার চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে কিছু সন্ত্রাসী ও সরকারের দালাল ঢিল ছুড়েছে। এসময় বাসভবন ও অফিসে কেউ ছিল না। হামলাকারী কারা খোঁজ করে ও দলীয়ভাবে আলোচনা করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। তারা সন্ত্রাসী তারা আমাকে অবাঞ্চিত করলেই কি না করলেই কী?
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, সেখানে কাউকে পাওয়া যায়নি। হামলা ভাংচুরের বিষয়ে কেউ কোন অভিযোগও করেনি।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই পদ বঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা দফায় দফায় হামলা চালিয়ে আসছে জেলা বিএনপি কার্যালয়টিতে। এসব ঘটনায় ৩ জন ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
পদবঞ্চিতদের অভিযোগ, ঘোষণা হওয়া ছাত্রদলের কমিটিতে বিভিন্ন মামলার আসামী ও অস্ত্র ব্যবসায়ীদের রাখা হয়েছে। এই কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে কমিটি করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা