নরসিংদীতে নানা আয়োজনে নববর্ষ বরণ
১৪ এপ্রিল ২০২৩, ০২:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম
কাউছার মাহমুদঃ
নরসিংদীতে নানা আয়োজনে বরণ করা হয়েছে নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ। এ উপলক্ষে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান করে জেলা প্রশাসন।
শুক্রবার সকাল ৯টায় নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ ডিসি সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শিল্পকলা একডেমি প্রাঙ্গণের পলাশ তলায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখি'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা আওয়ামীলীগ সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, সেক্টর কমান্ডার্স ফোরাম’৭১ নরসিংদী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তুাফা মিয়া।

চিরায়ত নববর্ষের লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয়েছে ঘোড়া, টেপা পুতুল, মাছ ও পাখির প্রতিকৃতি দিয়ে। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেয়া হাজারো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ও বিভিন্ন রকমের রঙিন প্লেকার্ড।
শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তায় ছিল জেলা পুলিশ, র্যাব, আনসার, স্কাউট, বিএনসিসি সদস্যসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা