নরসিংদীতে পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৪
০৭ এপ্রিল ২০২৩, ০৮:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ও চর মেঘনা এলাকার মৃত হযরত আলীর ছেলে আক্কাস আলীর কাছ থেকে টাকা ছিনতাই করে তারা। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
আটককৃতরা হলেন, নরসিংদী আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মাধবদী টাটাপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগের কর্মী মাধবদীর বিরামপুর এলাকার আক্তার হোসেনের ছেলে তানভীর আহমেদ (৩০) ও বলভদ্রদী এলাকার মকবুল হোসেনের ছেলে কামরুল হাসান মুহিত (২৯)। এরমধ্যে রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, তিনি ও তার বাবা আক্কাস আলী মেম্বার তাদের সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি রায়পুরার বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশা দিয়ে যাচ্ছিলেন। নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ৪ জন তাদের গতিরোধ করেন। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পুলিশের পরিচয়পত্র দেখিয়ে পিস্তল প্রদর্শন করে। পরে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়। এসময় তারা ডাক-চিৎকার শুরু করে তানভীর ও শোয়েব নামের দুজনকে ধরে ফেললেও বাকি দুজন টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশকে খবর দেয়া হয়। এসময় লেলিন ও মুহিত আটক দুজনকে ছাড়াতে এলে ঘটনার সাথে তাদেরও সম্পৃক্ততার সন্দেহ হয়। এসময় পুলিশ ৪ জনকে আটক করে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী বাবা-ছেলে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, আটককৃতদের দেয়া তথ্যমতে টাকা উদ্ধারে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা