নরসিংদীতে চালক খুন করে ইজিবাইক ছিনতাই: বন্ধুসহ ৩ জন গ্রেপ্তার
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পরিকল্পিতভাবে মোশারফ হোসেন টুটুল (৪০) নামক এক চালককে খুন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বন্ধুসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার সকালে গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মাধবদীর দুয়ানী এলাকার খোরশেদ আলম (৪৭), একই এলাকার মো: আব্দুল কাদির ওরফে ছোট কাদির (৪৮) ও মো: আব্দুল কাদির ওরফে বড় কাদির (৫১)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী সদর থানার শীলমান্দি ইউনিয়নের গণেরগাঁও এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাধা অবস্থায় ইজিবাইক চালক মোশারফ হোসেন টুটুল (৪০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। টুটুল গাজীপুরের কাপাসিয়া থানার কির্ত্তুলিয়া গ্রামের বাসিন্দা। ছুরিকাঘাত ও শ্বাসরোধে এই হত্যার ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী সদর মডেল থানা পুলিশ গাজীপুরের গাছা, নরসিংদীর মাধবদী ও বাসাইল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যমতে ছিনতাই হওয়া ইজিবাইক জব্দ করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত ছুরি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, ইজিবাইক চালক মোশারফ হোসেন টুটুল এর ঘনিষ্ঠ বন্ধু খোরশেদ আলমও একই এলাকায় ইজিবাইক চালাতো। কিছুদিন আগে সে তার ইজিবাইক বিক্রি করে দেয়। পরে বন্ধু টুটুলের সাথে ইজিবাইকে ঘুরে বেড়াতো। এক পর্যায়ে বন্ধু টুটুলকে হত্যা করে ইজিবাইক ছিনতাই এর পরিকল্পনা করে খোরশেদ। পরে তার দুই সহযোগী ছোট কাদির ও বড় কাদির যাত্রী সেজে টুটুলের ইজিবাইক ভাড়া করে। গণেরগাঁও এলাকার নির্জন স্থানে পৌঁছে গলায় গামছা পেচিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে টুটুলের মরদেহ পুকুরে ফেলে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। পরে মাধবদীর চরভাষানিয়া এলাকার তাইজউদ্দিনের গ্যারেজে ইজিবাইকটি রাখা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা