নরসিংদী জেলা ছাত্রদল থেকে তিনজন বহিষ্কার
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত (আংশিক) নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতিসহ তিনজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় কমিটি। রোববার কেন্দ্রিয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলো- নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন ভুইয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও ফাহিম ভুইয়া রাজ অভি। মাইনুদ্দিন ভুইয়া ও সাদেকুর রহমান সাদেককে সাময়িক ও ফাহিম ভুইয়া রাজ অভিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর সিদ্ধান্তক্রমে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহ সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রিয় ছাত্রদল। এরপর থেকে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই জেরে কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও খায়রুল কবীর খোকনের গাড়িতে হামলার ঘটনা ঘটে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা