খেলাঘর আসর নরসিংদী জেলা সম্মেলন অনুষ্ঠিত
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
মোমেন খান:
“আমাদের স্বপ্ন অসাম্প্রদায়িক, সন্ত্রাসমুক্ত, সুখী সুন্দর বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর নরসিংদী জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদী পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উপলক্ষে সকালে নরসিংদী পৌরসভা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় বর্ণিল সাজে সজ্জিত হয়ে কেন্দ্রীয় কমিটি, নরসিংদী জেলা খেলাঘর আসরের নেতাকর্মীরা এবং বিভিন্ন শাখা সংগঠনের বন্ধুরা এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত ও খেলাঘর আসরের দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও খেলাঘর আসরের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
পতাকা উত্তলন শেষে খেলাঘর আসরের শিশু কিশোরদের অংশগ্রহণে ড্রামবেল নৃত্য প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলাঘর নরসিংদী জেলা কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, সাবেক অতিরিক্ত সচিব জাহিদুল হক মোল্লা, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য লাভলী চৌধুরী, মোশতাক আহমেদ ভূইয়া প্রমুখ। সম্মেলনে খেলাঘর আসরের নরসিংদী জেলা ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাংগঠনিক অধিবেশন এবং খেলাঘর আসরের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা