লাইসেন্স, ক্লিনিক নিবন্ধন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে নরসিংদীতে সভা
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
রাকিবুল ইসলাম:
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল অব্দি নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এই সভা হয়।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন নরসিংদী শাখার সভাপতি ডা: এহতাশেমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: মনিরুজ্জামান ভূইয়া।
নরসিংদী জেলায় প্রায় ৩ শতাধিক বেসরকারি ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে ডাক্তার ছাড়াও প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে জানিয়ে বেসরকারি ক্লিনিক নিবন্ধন, সকল প্রকার বাণিজ্যিক লাইসেন্স , সামাজিক দায়বদ্ধতা ও সর্বোচ্চ সেবা নিশ্চিতে আলোচনা করেন বক্তারা। এসময়, সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সমূহকে আবশ্যিকভাবে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশনের সদস্যভূক্তির আহবান জানান সংগঠনটির সভাপতি ডা: মনিরুজ্জামান ভূইয়া।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন নরসিংদী শাখার সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ ডা: রাহাত হোসেন, বিএমএ নরসিংদী শাখার সভাপতি ডা: মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডা: সাজেদুল হক প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা