নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খোকনের কুশপুত্তলিকা দাহ করলো ছাত্রদলের একাংশ
৩০ জানুয়ারি ২০২৩, ০৫:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের কুশপুত্তলিকা দাহ করেছে জেলা ছাত্রদল নেতাকর্মীদের একাংশ। সোমবার বিকেলে সদরের চিনিশপুর এলাকায় খায়রুল কবীর খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
দলটির নেতাকর্মীরা জানান, নরসিংদী জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে কমিটি থেকে বাদ পড়া ছাত্রদল নেতাদের একাংশ মশাল মিছিল নিয়ে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিবের বাসভবন ও জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ে যায়। এসময় খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গেইট ভেঙ্গে ভেতরে ঢুকে তারা। পরে বাসভবনের নীচতলার জানালার গ্লাস ভেঙ্গে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে নরসিংদী দমকল বাহিনীর সদস্যরা আধা ঘন্টার মধ্যেই আগুন নিভাতে সক্ষম হয়। এতে বাসভবনের অফিসের জানালা, গ্লাস ও চেয়ারসহ বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় থানা পুলিশ দায়ীদের বিরুদ্ধে মামলা নিচ্ছে না বলে অভিযোগ খায়রুল কবীর খোকনের।
অগ্নিসংযোগের ঘটনার পর সোমবার বিকেলে খায়রুল কবির খোকন তাঁর বাসভবনে আসার খবর পেয়ে বাসভবনের সামনের সড়কে লাঠিসোটাসহ বিক্ষোভ ও খায়রুল কবির খোকনের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রদলের পদবঞ্চিতরা। তারা খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরিন সুলতানার বিরুদ্ধে টাকার বিনিময়ে ছাত্রদলের কমিটি করার অভিযোগ করে স্লোগান দেয়।

এসময় নিজ বাসভবন ও জেলা বিএনপি কার্যালয়ে প্রবেশে করতে গেলে পুলিশী বাঁধার মুখে পড়লেও এক পর্যায়ে বাসায় প্রবেশ করেন খায়রুল কবির খোকন। এসময় খায়রুল কবির খোকনের সঙ্গে থাকা নেতাকর্মীরা ছাত্রদলের একাংশের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে স্লোগান দেন। পরে ঢাকায় ফিরে যান খায়রুল কবির খোকন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেন, জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও আমার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ মামলা না নিয়ে উল্টো অপরাধীদের নিরাপত্তা দিচ্ছে। আমাকে আমার বাসভবনে প্রবেশ করতে বাধা দিচ্ছে পুলিশ। এছাড়া তারেক রহমান ছাত্রদলের কমিটি গঠন করে দিয়েছেন, এতে আমার কোন হাত নেই বলে দাবী করেন খায়রুল কবীর খোকন।
তিনি আরও বলেন, যাদেরকে কেন্দ্র ভালো মনে করেছে, তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। অথচ ছাত্রদলের পদ বঞ্চিতদের একাংশ আমার বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো আমরা সমাধান করবো।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, বিএনপি নেতাকর্মী ও পদবঞ্চিত ছাত্রদলের একাংশের মধ্যে উত্তেজনা তৈরি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে খায়রুল কবীর খোকনকে বাসভবনে প্রবেশ করতে বাধা দেয়া হয়নি। এছাড়া বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি বিবেচনা করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা