রাজপথে থেকেই আন্দোলন সফল করতে হবে: মনজুর এলাহী
২৫ জানুয়ারি ২০২৩, ০৬:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকলেও পুলিশ, রাজপথে থাকলেও পুলিশ। তাই নেতাকর্মীদের রাজপথে থেকেই আন্দোলন সফল করার আহবান জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। বুধবার বিকালে শহরের জেলখানা মোড়ের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে এই আহবান জানান তিনি।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও বিএনপির ঘোষিত ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আকবর হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, রায়পুরা থানা বিএনপির সাধারণ আবদুর রহমান খোকন, জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, জেলা বিএনপির সদস্য ওসমান মোল্লা প্রমুখ।
এসময় বক্তারা আরও বলেন, এই সরকার ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা জনগণের রাজনীতি করি আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ আজ দিশেহারা। বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্যই আন্দোলন সংগ্রাম করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা