ভেলানগরে ২০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১৫ জানুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর থানার ভেলানগর এলাকা থেকে ২০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরের জেলখানা মোড়ের ফুট ওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর উত্তরপাড়া মনমরা ব্রীজ সংলগ্ন মুলুক চাঁন মিয়ার বাড়ির শাহিন মিয়ার ছেলে নিবির ওরফে নাফিউল আহমেদ (২৪) ও ভৈরব চকবাজার আলতাফ মিয়ার বিল্ডিং এর নজরুল ইসলামের ছেলে নিলয় (১৯)।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী ও আদনান রহমান এবং সহকারী উপপরিদর্শক দীপক কুমার সরকার ও মাসুদ রানার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলখানা মোড়ের ফুট ওভার ব্রিজের নিচ থেকে ২০ কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়। পরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা