কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাভের চিন্তা করি না: মন্জুর এলাহী
১৪ জানুয়ারি ২০২৩, ০৯:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মন্জুর এলাহী বলেছেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মালিক হওয়ার। আজ পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমি লাভের চিন্তা করিনি। কেউ বলতেও পারবে না। আমি শুধু মানুষের সেবা দেয়ার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান করে যাচ্ছি।
গতকাল শুক্রবার সকালে নরসিংদী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এনআইএসটি) এর নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্জুর এলাহী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কর্মরত রয়েছেন। ৪০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত বেতন পাচ্ছেন তারা। কিন্তু আমার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে পরবর্তীতে সাধারণ শিক্ষায় বিএ/এমএ পাশ করা অনেককেই এখন পর্যন্ত বেকার দেখতে পাচ্ছি। তারা ১০ হাজার টাকার বেতনের চাকুরী পেলেই খুশি। দেশ বিদেশ ঘুরে অনুধাবন করতে পেরেছি বর্তমান ডিজিটাল যুগে টেকনিক্যাল শিক্ষার কোনো বিকল্প নেই। তাই সে অনুধাবন থেকেই আমি টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করেছি। এখানেও আমি কোনো লাভের চিন্তা করে সম্পৃক্ত হইনি। আমি চেষ্টা করবো এ প্রতিষ্ঠানকে বেসরকারী পর্যায়ে দেশের সেরা প্রতিষ্ঠানে রূপ দিতে।
নরসিংদী জেলখানা মোড়ে অবস্থিত ইন্সটিটিউটের অডিটরিয়ামে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মন্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্রতিষ্ঠানের উপদেষ্টা রওশন আরা মোল্লা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা