নরসিংদীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
০৪ জানুয়ারি ২০২৩, ০৫:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টার দিকে নরসিংদী সদর থানা ছাত্রলীগের আয়োজনে শহরের শেরে বাংলা ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়েত সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক রিমন ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পদক শাহ জালাল আহমেদ শাওন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের এস এম ওয়াজেদ জয়, নরসিংদী কলেজ শাখার আহবায়ক রাকিব হাসান, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি আসিফ সরকার, নরসিংদী তাঁত বোর্ড ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রাহাত আহমেদ প্রমুখ।
এছাড়াও নরসিংদী সরকারী কলেজ শাখা, মাধবদী থানা শাখা, মনোহরদী উপজেলা ও রায়পুরা উপজেলা শাখা পৃথক ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনটির পথচলা শুরু হয়। সেই থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি।
প্রতিষ্ঠাকালে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা