নরসিংদীতে বই বিতরণ উৎসব ২০২৩ এর উদ্বোধন
০১ জানুয়ারি ২০২৩, ১২:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় নরসিংদীতেও বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। পরে তিনি শহরের নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয় ও ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক বিদ্যালয়ে বই বিতরণ করেন।
প্রথম দিন জেলার প্রাথমিক ও মাধ্যমিকে মোট ৩৪ লাখ ১১ হাজার ৬০২টি বই বিতরণ করা হয়েছে। পৌঁছার পর বিতরণ করা হবে বাকী ১৫ লাখ ১৮ হাজার ৪০৩টি বই। বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলায় মাধ্যমিকে ৩৫ লাখ ৫৬ হাজার ২ শত ৩৫ বই এর চাহিদার বিপরীতে ২৫ লাখ ৮১ হাজার ৯৫০টি বই পাওয়া গেছে। এছাড়া প্রাথমিকে ১৩ লাখ ৭৩ হাজার ৭৭০ হাজার বই এর চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৮ লাখ ২৯ হাজার ৬৫২ টি বই। দ্রুত পাওয়া যাবে বাকী বই।
ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: কাইয়ুম মিয়ার সভাপতিত্বে বই উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বায়েজিদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম রুমিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা