নরসিংদীতে শোক ও শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
১৪ ডিসেম্বর ২০২২, ০৭:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শোক ও শ্রদ্ধায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত একযোগে জেলার ৬টি উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এসময় নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ বীরমুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় পুলিশ কর্মকর্তারাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন। এছাড়া জেলার সকল উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন।
এসময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানাতে হবে।
এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানেও হয় বিশেষ আলোচনা সভা। ধর্মীয় উপাসনালয়ে করা হয় মোনাজাত।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা