দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা
২১ নভেম্বর ২০২২, ০৬:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও দুর্নীতি প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সমন্বিত জেলা গাজীপুর, নরসিংদী জেলা ও উপজেলা কমিটি সমূহের যৌথ উদ্যোগে এই সভা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক আহম্মেদ আশরাফ চৌধুরী।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মনোহরদী উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান সরকার মানিক, রায়পুরা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, শিবপুরের সভাপতি নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা শাখার সদস্য হলধর দাস, বেলাব শাখার সদস্য রাবেয়া খাতুন শান্তি প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা অভিযোগ করবেন তাদের নাম গোপন রেখেই আমরা অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিবো। দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করার জন্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়। আমরা চাই না দুর্নীতির বিস্তার লাভ করুক। আমাদের প্রত্যাশা প্রতিরোধ কমিটির প্রচেষ্টায় যেন তুন প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা