নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
২০ নভেম্বর ২০২২, ০৫:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাইম মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম মিয়া কুমিল্লার বুড়িচংয়ের মো. আজাদ মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের একটি ভাড়া বাসায় আরও কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।
স্থানীয় লোকজন ও শ্রমিকরা জানান, ভবনটির মালিক মোমতাজ উদ্দিন আহম্মেদ চারতলা ভবনজুড়ে 'নরসিংদী সানবিম স্কুল' নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালান। ভবনটির পাঁচতলার সম্প্রসারণের কাজ চলছিল। রোববার সকাল থেকে নাইমসহ আরও কয়েকজন শ্রমিক ভবনটির সেন্টারিংয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে কাজ করার মধ্যেই অসাবধানতাবশত পা ফসকে নাইম চারতলার ওপর থেকে মাটিতে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান নাইম।
আহত অবস্থায় কয়েকজন সহযোগী শ্রমিক ও স্থানীয়রা নাইমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমা নাসরিন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জেনেছি। এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা