সাবেক পৌর মেয়র লোকমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালন
০১ নভেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর সাবেক জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন এর ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে লোকমান হোসেনকে স্মরণ করে রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
সকালে পৌর কবরস্থানে লোকমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে শহরের শালিধাস্থ নতুন বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, সাবেক মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উলেখ্য, তৎকালীন জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে ২০১১ সালের ১ নভেম্বর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা